অভিনয়ে রাশেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরে ‘মা’ শিরোনামের একটি গান গেয়ে দারুণ প্রশংসা পেয়েছিলেন রাশেদ। এবার তিনি অভিনয় করছেন। প্রডিউস নাটকে তাঁর চরিত্রটি একজন সংগীতশিল্পীর। নাটকটি পরিচালনা করছেন রাজীব মনি দাস। গত শনিবার সাভারে শুটিংয়ে অংশ নেন রাশেদ। রাশেদ বললেন, ‘যেহেতু আগে আমার গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে, তাই অভিনয়ের সঙ্গে কিছুটা পরিচিত ছিলাম। তবে নাটকে অভিনয় করব—তা কখনো ভাবিনি।’ জানালেন, ভালো গল্প পেলে নাটকে নিয়মিত অভিনয়ের ব্যাপারে আপত্তি নেই তাঁর।