অভিনয়ে স্বর্ণা
‘ক্যামেরার সামনে মনেই হয়নি আমি নতুন একজন শিল্পী। সবাই আমার কাজে সহযোগিতা করেছেন। সবার আন্তরিকতায় মুগ্ধ হয়েছি।’ নাটকে অভিনয় প্রসঙ্গে এভাবেই নিজের অভিজ্ঞতার কথা বললেন লাক্স-চ্যানেল আই তারকা স্বর্ণা। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় এবার দ্বিতীয় রানারআপ হয়েছেন তিনি। প্রতিযোগিতার পর এবারই প্রথম নাটকে অভিনয় করছেন স্বর্ণা। অভিনয়শিল্পী শাহেদ ধারাবাহিক নাটক তৈরি করছেন। নাম ফ্যাশন শো। এই নাটকে একজন র্যাম্প মডেলের ভূমিকায় অভিনয় করছেন স্বর্ণা। মূলত ফ্যাশন নিয়েই শাহেদ তৈরি করছেন তাঁর এই ধারাবাহিকটি। শাহেদ বললেন, ‘স্বর্ণার অভিনয় অনেক গোছানো।’নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন লাক্স-তারকা তাহসীন, জয়, আলিফ, নূপুর, অয়ন চৌধুরী, কাজী রাজু, তানিশা, মিঠি, মুকুল, রেজা, হাসান, ‘সুপার হিরো, সুপার হিরোইন’ প্রতিযোগিতায় সেরা দশের আইমনসহ আরও অনেকে। চ্যানেল আইতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে এ মাসের শেষ নাগাদ।