অভিনয়েও সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানের ভুবনে এরই মধ্যে নিজেকে অন্যতম সেরা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার অভিনয়েও নিজের দক্ষতা প্রমাণ করে পুরস্কার জিতে নিলেন। এই গায়িকা-অভিনেত্রী হচ্ছেন মারায়া ক্যারি। ইতালির ক্যাপ্রিতে ১৪তম হলিউড আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এবার তাঁকে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে। প্রেশাস ছবিতে অসামান্য অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। অভিনয়ে এটাই তাঁর প্রথম পুরস্কার। ছবিতে মিসেস ওয়েইস নামে একজন সমাজকর্মীর চরিত্রে অভিনয় করেন তিনি। এটি রূপলাবণ্য ম্লান করার মতো একটি চরিত্র। অভিনয়ের প্রতি গুরুত্ব দিতে গিয়ে ক্যারি তা জলাঞ্জলি দেন। এ পুরস্কার যেন তাঁর এই ত্যাগেরই প্রাপ্তি। ওয়েবসাইট।