অভিনয়ের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এখন তো মেয়েরা দিব্যি অভিনয় করতে পারছে। যুগ পাল্টে গেছে। মেয়েরাও এখন অভিনয় দিয়ে ক্যারিয়ার তৈরি করছে। অথচ একদিন অভিনয়ের জন্য আমাকে স্কুল ছাড়তে বলা হয়েছিল।’ জেরুজালেমে আয়োজিত ভারত উৎসবে যোগ দিতে গিয়ে এ কথা বলেছেন শর্মিলা ঠাকুর। তিনি জানালেন, ঘটনাটা ১৯৫৯ সালের। তখন তিনি সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে অভিনয় করেছিলেন। ভারত উৎসবে শর্মিলা অভিনীত কাশ্মীর কি কলি ছবিটি দেখানো হচ্ছে।