অভিনয়ের তালিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স তার মাত্র তিন বছর। এখনই অভিনয়ে নিয়মিত তালিম নিতে শুরু করেছে সে। আর এই শিশুটি হচ্ছে টম ক্রুজ ও কেট হোমসের মেয়ে সুরি। একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এক ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, সুরি তার নাচের ক্লাসগুলো খুব পছন্দ করে; একই সঙ্গে অভিনয়ও। সে যখন মাকে অভিনয় দেখাতে অনুরোধ করে, মা তাকে না করতে পারেন না। এর আগে এক সাক্ষাত্কারে টম বলেছিলেন, তাঁর মেয়ে অভিনয়ে এলে তিনি খুশি হবেন। ওয়েবসাইট।