অভিনয়ের পর নাটালির দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় করতে গিয়ে নিজেকে এভাবে সঁপে দেওয়ার নজির খুব একটা দেখা যায় না। ব্ল্যাক সোয়ান ছবির জন্য অস্কার পাওয়া অভিনেত্রী নাটালি পোর্টম্যান আগেই বলেছিলেন, ছবিটির জন্য খুব খেটেছেন তিনি। ছবিতে মাদকাসক্ত, মানসিক ভারসাম্যহীন এক ব্যালে নর্তকীর ভূমিকায় অভিনয় করেছেন নাটালি। চরিত্রটির সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন যে মাঝেমধ্যে মনে হতো তিনি সত্যি সত্যি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। শেষে তো তাঁকে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে নেওয়ার জোগাড় হয়েছিল! ভাগ্যিস সে অবধি যেতে হয়নি নাটালিকে। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী এখন অধীর আগ্রহে একটি ফুটফুটে শিশুর অপেক্ষা করছেন। ওয়েবসাইট।