অভিবাসীদের ছবি জিতল 'গোল্ডেন বিয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল্ডেন বিয়ার হাতে জানফ্রাঙ্কো রজি, প​াশে মেরিল স্ট্রিপ
গোল্ডেন বিয়ার হাতে জানফ্রাঙ্কো রজি, প​াশে মেরিল স্ট্রিপ

ইতালীয় নির্মাতা জানফ্রাঙ্কো রজির হাতে গেল ৬৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননাটি। তাঁর তথ্যচিত্র ফায়ার অ্যাট দ্য সি জিতল এবারের স্বর্ণ ভল্লুক অর্থাৎ গোল্ডেন বিয়ার। রজি তাঁর তথ্যচিত্র নির্মাণ করেছেন ইউরোপের অভিবাসী-সংকট নিয়ে। তা ছাড়া বার্লিন চলচ্চিত্র উৎসব এ বছর আজীবন সম্মাননা দেয় জার্মান চিত্রগ্রাহক মিখাইল বালহাওসকে।
৬৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় ১১ ফেব্রুয়ারি জার্মানির বার্লিন শহরে। গতকাল রোববার এবারের উৎসবের বিজেতাদের হাতে পদক তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় উৎসব। এ বছর বার্লিনালের প্রতিযোগিতা বিভাগের জুরি প্রেসিডেন্ট ছিলেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তিনিই বিজয়ী জানফ্রাঙ্কো রজির হাতে তুলে দেন গোল্ডেন বিয়ার। বার্লিনালেতে সেরা পরিচালকের পুরস্কারটি জেতেন ফরাসি নির্মাতা মিয়া হানসেন, তাঁর লাভ ফর থিংস টু কাম ছবির জন্য। সেরা অভিনেতা হিসেবে সিলভার বিয়ার যায় তিউনিশিয়ার মাজ্দ মাসতুরার হাতে এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ডেনমার্কের ট্রিনা ডিরাহম।
বার্লিনালে সন্ধ্যার আরও একটি সম্মানজনক পুরস্কার হলো ‘সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ’। এ বছর এটি জেতেন নির্মাতা ড্যানিশ ট্যানোভিক ডেথ অব সারেভো ছবির জন্য। বিবিসি।