অভিমানী ফ্রিডা পিন্টো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লামডগ মিলিওনিয়ার খ্যাত অভিনেত্রী ফ্রিডা পিন্টোর বড় অভিমান নিজ দেশ ভারতের ওপর। ফ্রিডা বলেন, ‘স্লামডগ মিলিওনিয়ার আমাকে খ্যাতি, যশ সবই দিয়েছে কিন্তু হলিউডই আমাকে আপন করে নিয়েছে। বলিউড এখনো আমাকে আপন ভাবতে পারল না। হলিউডের বেশ কিছু ছবিতে কাজ করছি ঠিকই কিন্তু বলিউড থেকে তেমন কোনো ডাক এখন পর্যন্ত পেলাম না। বলিউডে ছবির জন্য দু-একবার কথা হলেও তা বাস্তবে রূপ পায়নি বলেই অভিমান ফ্রিডা পিন্টোর।’ অভিমানে তিনি এও বলেন, ‘হয়তো বলিউডের ছবির জন্য আমি মানানসই নই।’ বর্তমানে ফ্রিডা পিন্টোর হাতে রয়েছে ইউ উইল মিট অ্যা টল ডার্ক স্ট্রেঞ্জার এবং দ্য রাইস অব এপস নামের দুটি হলিউডি ছবি।