অভিযুক্ত ছয়জনের ব্যাপারে কিছুই জানে না টাস্কফোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভিডিও পাইরেসির সঙ্গে চলচ্চিত্রের ছয়জন জড়িত’ সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন পাইরেসি রোধে গঠিত টাস্কফোর্সের আহ্বায়ক মেজর মাসুম আহমেদ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, র‌্যাবের একটি দল ও চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নেতারা যৌথভাবে তদন্ত করে ছয়জনকে চিহ্নিত করেছেন। তাঁদের মধ্যে একজন প্রযোজক এবং অন্যরা বিভিন্ন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।মেজর মাসুম বলেন, ‘এই সংবাদ ভিত্তিহীন। র‌্যাব বা টাস্কফোর্স চলচ্চিত্রের প্রযোজকের সঙ্গে যৌথভাবে কোনো তদন্ত করেনি। আমরা ভিডিও পাইরেসির সঙ্গে জড়িত দুজনকে সম্প্রতি গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাদের তদন্ত এখনো অব্যাহত আছে। জড়িতদের গ্রেপ্তারের ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি।’চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ভিডিও পাইরেসি প্রতিরোধ কমিটির আহ্বায়ক খসরু বলেন, ‘র‌্যাবের সঙ্গে যৌথভাবে আমরা কোনো তদন্ত করিনি।’একটি সূত্র থেকে জানা গেছে, ভিডিও পাইরেসির সঙ্গে জড়িত অনেকেই এখন বিভিন্ন উপায়ে নিজেদের আড়াল করার চেষ্টা করছে।