অভির নজরুলসংগীতের অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভি মোস্তাফিজের দুটি অ্যালবাম বেরিয়েছিল ১৯৮৭ এবং ১৯৯৭ সালে। ওই দুই অ্যালবামই ছিল আধুনিক গানের। আরও গান গেয়েছেন মিশ্র শিল্পীর অ্যালবামে। এবার তিনি গেয়েছেন নজরুলসংগীত। অ্যালবামের নাম প্রিয়া হবে এসো রানী। বের করেছে জি-সিরিজ।
অভি মোস্তাফিজ জানান, নজরুলসংগীতের ওপর তিনি তালিম নিয়েছেন সুধীন দাশ, সোহরাব হোসেন এবং খালিদ হোসেনের কাছে। প্রিয়া হবে এসো রানী বেরিয়েছে নজরুলজয়ন্তী উপলক্ষে।