অভিষেক নয়, হৃতিক
আজ থেকে ২০ বছর আগের কথা।অগ্নিপথ ছবিতে অভিনয় করে চারদিকে সাড়া ফেলে দিয়েছিলেন আজকের মেগা তারকা অমিতাভ বচ্চন। ছবিতে একটি অপরাধী চক্রের নেতা ছিলেন তিনি। বিজয় দীননাথ চৌহান চরিত্রে অভিনয় করে তখন জাতীয় পুরস্কারও পেয়েছিলেন বিগ বি। কিছু দিন ধরে বলিউডের বাতাসে একটি গুজব ভাসছিল। অগ্নিপথ ছবিটি রিমেক হচ্ছে। ছেলে অভিষেক বচ্চন বাবার মতো একই চরিত্রে অভিনয় করবেন বলে মনে মনে আশা করেছিলেন। কিন্তু পরিচালক-প্রযোজকেরা অভিষেকের ধার দিয়েও গেলেন না। তাঁরা দীননাথ চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিলেন হৃতিক রোশনকে। অগ্নিপথ রিমেক করছেন পরিচালক করন মালহোত্রা। তাঁর ভাষ্য, হৃতিকের চেহারায় আন্তর্জাতিক একটা ভাব আছে, যা ওই ছবির জন্য খুব দরকারি। অবশ্য নিন্দুকেরা বলছেন অন্য কথা। সম্প্রতি অভিষেক বচ্চনের বহুল প্রত্যাশিত ছবি রাবণ বক্স অফিসে মার খেয়েছে। তাই নির্মাতারা তাঁর ওপর নাখোশ। ওয়েবসাইট।