অভিষেকের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় পর্দায় অভিষেক হয়েছিল অনেক আগেই। এখন তিনি রীতিমতো তারকা। বাকি ছিল ছোট পর্দার অভিষেক। এবার তাও হতে যাচ্ছে অভিষেক বচ্চনের। আজ একটি বেসরকারি টিভি চ্যানেলে শুরু হতে যাচ্ছে নতুন অনুষ্ঠান আইডিয়া ন্যাশনাল বিঙ্গো নাইটস। প্রথম পর্বে এর মধ্যমণি থাকবেন অমিতাভ ও অভিষেক বচ্চন। অনুষ্ঠানে পিতা-পুত্রকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যাবে। প্রথম পর্বে বাবাকে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বলেন, ‘ছেলে হিসেবে আমি চাই, বাবা একটু আরাম করুন। কাজ সেরে সরিয়ে তাঁকে একটু স্বস্তি দিতে চাই আমি। তাই তাঁকে এই হালকা মেজাজের অনুষ্ঠানে নিয়ে আসা।’ ওয়েবসাইট।