অভিষেকের কণ্ঠে ‘দম মারো দম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লাফ মাস্টার ছবিতে প্রথম গান গেয়ে চমকে দিয়েছিলেন অভিষেক বচ্চন। আবারও গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। এবারের গানটি ‘দম মারো দম’। দেব আনন্দের হরে কৃষ্ণ হরে রাম ছবিটি নতুন করে তৈরি করছেন রোহন সিপ্পি। ছবিটির নাম দেওয়া হয়েছে দম মারো দম।ছবির সংগীত পরিচালনা করছেন প্রিতম। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ফিরেই অভিষেক আমার কাছে গানের তালিম নিতে শুরু করেছেন।’