অভিষেকের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির আগেই তুমুল সাড়া ফেলেছিল মণি রত্নমের রাবণ। কিন্তু ছবিটি প্রেক্ষাগৃহে আসার পর আর হালে পানি পায়নি। ব্যবসায়িক সাফল্য পায়নি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন জুটির এই ছবি। পরপর দুটো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে বলিউডে বাজারদর কমবে, সেটাই স্বাভাবিক। কিন্তু অভিষেকের বেলায় সেটা হয়নি। রাবণ ব্যর্থ হওয়ার পরও সম্প্রতি সাত কোটি রুপিতে অভিষেক চুক্তিবদ্ধ হয়েছেন রাজ কুমার সন্তোষির একটি ছবিতে। শোনা যাচ্ছে, এই ছবিতে ঐশ্বরিয়া, অমিতাভ বচ্চনও অভিনয় করতে পারেন। ওয়েবসাইট।