অভিষেকের সঙ্গেই ঐশ্বরিয়ার জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

হূতিক রোশন কিংবা রণবীর সিং নন, শেষমেশ স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বেঁধেই অভিনয়ে ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবির নাম হ্যাপি অ্যানিভার্সারি। বিবাহিত দম্পতিদের জীবনের নানা রসায়ন নিয়েই নির্মিত হবে ছবিটি, পরিচালক প্রহ্লাদ কক্কর। ছবিটির জন্য নাকি রাত-দিন খেটে নিজেকে প্রস্তুত করছেন ঐশ্বরিয়া। ওজন কমিয়ে একদম আগের চেহারায় ফিরতে চান তিনি। প্রযোজক গৌরাঙ্গ দোশি জানিয়েছেন, ধুম ২ ছবিতে ঐশ্বরিয়া যেমন ছিলেন, হ্যাপি অ্যানিভার্সারি ছবিতেও তাঁকে তেমনই দেখা যাবে।
হ্যাপি অ্যানিভার্সারি ছবির বাজেট ধরা হয়েছে ৬৫ কোটি রুপি। ছবির শুটিং হবে দক্ষিণ আফ্রিকায়। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। হিন্দুস্তান টাইমস।