অভিসারে মেতেছেন লিন্ডসে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল লিয়াম ডিনের সঙ্গে ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহানের অভিসারের গুঞ্জন উঠেছে। সম্প্রতি নিউইয়র্ক পোস্টের এক খবরে দাবি করা হয়েছে, ১৯ বছর বয়সী লিয়ামের সঙ্গে অভিসারে মেতেছেন ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
প্রকাশিত খবরে বলা হয়েছে, সম্প্রতি লিউর নামের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হন লিন্ডসে ও লিয়াম। এ ছাড়া একটি পার্টিতেও মেতে উঠেছিল নতুন এ জুটি। সে সময় তাঁদের সঙ্গে লিন্ডসের সহকারী গেভিন ডয়েলও ছিলেন।
অবশ্য লিন্ডসের মুখপাত্র তেজ হেরিং বিষয়টিকে বেমালুম অস্বীকার করে বসেছেন। এ প্রসঙ্গে তেজের তেজি মন্তব্য, ‘এই খবরের বিন্দুমাত্র সত্যতাও নেই।’