অভিসারের দাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট প্যাটিনসনের সঙ্গে একটি অভিসার। তার জন্য কত ডলার খরচ করতে রাজি আপনি? ৮০ হাজার ডলার মূল্যে প্যাটিনসনের সঙ্গে একবার সাক্ষাতের সুবর্ণ সুযোগটি কিনে নিয়েছেন অজ্ঞাতনামা একজন। প্রতিশ্রুতিমাফিক টোয়াইলাইট সিরিজের ব্রেকিং ডন ছবির সেটে প্যাটিনসনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন তিনি। এর আগে চ্যারিটিবাজ ডটকম নামের ওয়েবসাইটে তহবিল সংগ্রহের জন্য এ বিষয়ক ঘোষণা দেওয়া হয়। টোয়াইলাইট ছবির তারকা প্যাটিনসন এই অভিসার ‘বিক্রি’ করে পাওয়া অর্থ দান করবেন ‘গো’ নামের একটি অলাভজনক সংগঠনের তহবিলে। বিশ্বজুড়ে গরিব ও এতিম শিশুদের জন্য কাজ করে সংগঠনটি। ওয়েবসাইট।