অমলেন্দু বিশ্বাসের নামে পাঠাগার ও স্থায়ী যাত্রামঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাসের স্মৃতি সংরক্ষণের জন্য পাঠাগার, জাদুঘর ও স্থায়ী যাত্রামঞ্চ তৈরি করছেন তাঁর পরিবারের সদস্যরা। অমলেন্দু বিশ্বাসের মেয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘অমলেন্দু বিশ্বাসের স্মৃতি সংরক্ষণের জন্য এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মানিকগঞ্জের জাবরা গ্রামে চার বিঘা জমির ওপর গড়ে তোলা হচ্ছে অমলেন্দু বিশ্বাস একাডেমি অব ফোক আর্টস। এখানে থাকবে পাঠাগার, জাদুঘর, স্থায়ী যাত্রামঞ্চ, শ্রেণীকক্ষ, হোস্টেলসহ নানা কিছু।’তিনি আরও বলেন, ‘আপাতত অস্থায়ী ভিত্তিতে টিনশেড ভবন তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে আর্থিক সহযোগিতা পাওয়া সাপেক্ষে এর উন্নয়ন করা হবে।’অমলেন্দু বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস বলেন, ‘এখানে যাত্রাসংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। লোকসংস্কৃতির ওপর গবেষণার জন্য থাকবে পর্যাপ্ত বই ও আনুষঙ্গিক নানা কিছু। মাঝেমধ্যেই যাত্রা নিয়ে সেমিনারের আয়োজন করা হবে। আশা করছি, শিগগিরই এই একাডেমির পূর্ণাঙ্গ কার্যক্রম আমরা শুরু করতে পারব।’একাডেমির পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে আছেন অমলেন্দু বিশ্বাসের স্ত্রী জ্যোৎস্না বিশ্বাস।