অমাবস্যার চাঁদ ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেম নিয়ে মিডিয়ায় গালগপ্পের শেষ নেই। দিস্তার পর দিস্তা কাগজ খরচ হয়ে যাচ্ছে কেচ্ছাকাহিনি লিখতে লিখতেই। এ কারণেই হয়তো মিডিয়ার ওপর খাপ্পা ক্যাটরিনা কাইফ। সযত্নে সাংবাদিক মহলকে এড়িয়ে চলছেন তিনি। নাছোড় সাংবাদিকেরাও অবশ্য কচ্ছপের মতো কামড় দিয়ে পিছে লেগে আছে।
কদিন আগে ক্যাটরিনা একটি সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল করেছেন। এবার দিল্লিতে তাঁর আরেক স্পনসরের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শুধু আলোকচিত্রীরা প্রবেশাধিকার পাবেন, সাংবাদিকেরা নন। বেখাপ্পা কোনো প্রশ্নের মুখোমুখি হতে চান না বলেই কদিন আগে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের এড়িয়ে গেছেন। টিএনএন।