অমিতাভ আর কেবিসির স্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেই বলে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। অমিতাভ বচ্চনের ক্ষেত্রে কথাটা ষোলআনা সত্যি। সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়াদের পেছনে ফেলে এখন অমিতাভই শীর্ষে। টিভি রেটিংয়ে অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) পেছনে ফেলে দিয়েছে সালমান খানের বিগ বসকে। শুধু তা-ই নয়, অক্ষয় কুমারকেও পেছনে ফেলে দিয়েছেন অমিতাভ। আর প্রিয়াঙ্কা চোপড়ার খতরোঁ কে খিলাড়ি আরও পেছনে। আর আইটেম গার্ল রাখী সাওয়ান্তর রাখী কা ইনসাফ-এর তো কথাই নেই। অমিতাভের কৌন বনেগা ক্রোড়পতির ধারেকাছে নেই কেউ। বলিউডে টিভি রেটিংয়ের ফলাফল বের হতেই অমিতাভের গুণগানে মুখর হয় সবাই। ৬৮ বছরের অমিতাভের খেলাকে তাই কেউ কেউ বলছে, এটা হলো বুড়ো হাড়ের ভেল্কি।