অমিতাভ ও শাহরুখের দিওয়ালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে ফিরেছেন শাহরুখ খান। উপস্থাপকের ভূমিকায় নয়, বসছেন হটসিটে। বলিউডের বাদশাহকে প্রশ্ন করেছেন শাহেনশাহ অমিতাভ বচ্চন। দিওয়ালি উপলক্ষে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি বিশেষ পর্ব তৈরি হয়েছে। আর তাতে অংশ নিয়েছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। দিওয়ালিতেই মুক্তি পাচ্ছে যশরাজের ব্যানারে তাঁদের নতুন ছবি যব তক হ্যায় জান। ছবিটির প্রচারণার অংশ হিসেবে এসেছেন তাঁরা। জি নিউজ ব্যুরো।