অমিতাভ বচ্চনের ছবি তিন প্রদেশে নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত প্রকাশ ঝার ছবি আরাকশান। তার আগেই পাঞ্জাব, উত্তর প্রদেশ ও অন্ধ্রপ্রদেশে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। আশঙ্কা করা হচ্ছে, ছবিটি দেখার পর সাধারণ মানুষ খেপে যেতে পারে, এমনকি ছবির অভিনেতা অমিতাভ বচ্চন ও সাইফ আলী খানের বাড়িতে হামলাও হতে পারে। পুলিশ মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের দুটি বাংলোর চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সাইফের বাড়ির আশপাশেও। অমিতাভ বচ্চন নিজের ব্লগে লিখেছেন, ‘ভালোভাবে না দেখে, না বুঝেই রাজ্য সরকারগুলোর এমন সিদ্ধান্তে আমি মর্মাহত।’ ওয়েবসাইট।