অমিতাভ ভক্তের আত্মহত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

প্রিয় তারকার সান্নিধ্য পাওয়ার জন্য ভক্তেরা কত কাণ্ডই তো করেন! এবার বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের এক ভক্ত তাঁর পছন্দের তারকার সাক্ষাৎ না পেলে আত্মহত্যার হুমকি দিয়ে খবরের শিরোনাম হয়েছেন।
ভক্ত থাকেন দিল্লিতে। সম্প্রতি ১৬ বছর বয়সী মেয়েকে নিয়ে মুম্বাই যান অমিতাভের ওই নারী ভক্ত। তাঁর আশা, তাঁকে ও তাঁর মেয়েকে অমিতাভ বচ্চন বাড়িতে ডেকে নিয়ে সাক্ষাতের সুযোগ করে দেবেন।
এক সপ্তাহ ধরে মেয়েকে নিয়ে তিনি অমিতাভের বাড়ির আশপাশে ঘুরঘুর করছেন। বিষয়টি লক্ষ্য করেন অমিতাভের নিরাপত্তাকর্মীরা। তাঁরা যতবারই পাগলাটে ওই ভক্তকে অমিতাভের বাড়ির কাছ থেকে সরিয়ে দেন, ততবারই তিনি ফিরে আসেন।
ডেকে পাঠানো হয়। পুলিশ ওই ভক্তকে বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু অমিতাভের সঙ্গে সাক্ষাতের স্বপ্ন পূরণ না হলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ওই ভক্ত বলেন, ‘আমার বেঁচে থাকাটা এখন পুরোপুরি অমিতাভ বচ্চনের হাতে। তিনি তাঁর বাড়ির আশপাশে আমাকে ও আমার মেয়েকে থাকার ব্যবস্থা করে দিলেই কেবল আমি বেঁচে থাকব। এমনকি গৃহপরিচারিকা হিসেবেও আমি তাঁর বাড়িতে থাকতে রাজি আছি। তাহলে আমি প্রতিদিন আমার স্বপ্নের তারকাকে নিজ চোখে দেখার সুযোগ পাব।’

যা হোক, শেষ পর্যন্ত পাগলাটে ওই ভক্ত শর্ত সাপেক্ষে অমিতাভের বাড়ির কাছ থেকে চলে যেতে রাজি হন। তাঁর শর্ত, তিনি একটি চিঠি লিখবেন অমিতাভকে। আর সেই চিঠিটি অমিতাভের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে পুলিশকে।
বর্তমানে মেয়েকে নিয়ে মুম্বাইয়ের একটি হোস্টেলে উঠেছেন অমিতাভের ওই ভক্ত। তাঁর দৃঢ় বিশ্বাস, তাঁর স্বপ্ন অবশ্যই সত্যে পরিণত হবে।