অমিতাভ-রেখা একসঙ্গে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন আর রেখার দেখা-সাক্ষাৎ! এখন সেটা আর সচরাচর হওয়ার কথা নয়। এই বিরল ঘটনাই ঘটে গেল কদিন আগে। অভিনেত্রী শাবানা আজমির জন্মদিনে বসেছিল ছোটখাটো এক তারার মেলা। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন রেখাও। রেখা যখন অনুষ্ঠানস্থলে ঢুকছেন, তখন একদম সপরিবারে হাজির অমিতাভ। রেখা অবশ্য জয়া বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করতে ভোলেননি। অভিষেক আর ঐশ্বরিয়াও এগিয়ে এসেছেন দু-চারটে কথাবার্তা বলতে। কিন্তু অমিতাভ? তাঁকে একবারের জন্যও ধারেকাছে দেখা যায়নি তাঁর একসময়ের সহ-অভিনেত্রীর সঙ্গে। ওয়েবসাইট।