অমিতাভ হতে চেয়েছিলেন শাহরুখ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান শৈশবে অমিতাভ বচ্চন অভিনীত চলচ্চিত্রের ভক্ত ছিলেন। ছোটোবেলা থেকে অমিতাভ বচ্চন হয়ে ওঠার স্বপ্ন ছিল তাঁর। এক খবরে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এ তথ্য জানিয়েছে।অমিতাভের চলচ্চিত্র দেখে বড় হয়ে অমিতাভ হওয়ার শখ হয়েছিল বলেই জানিয়েছেন ৪৭ বছর বয়সী শাহরুখ খান। সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ খান তাঁর এ ইচ্ছার কথা জানান।শাহরুখ খান জানিয়েছেন, বাবা-মার কাছ থেকে জীবন আর শিক্ষকের কাছ থেকে শিক্ষার পাশাপাশি অনেকেই অমিতাভ বচ্চন হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু আমি তাঁর মত অভিনেতা বা তারকা হতে চেয়েছিলাম এটা ঠিক নয়, আমি আসলে অমিতাভ বচ্চন হতে চেয়েছিলাম।শাহরুখ খান অমিতাভ বচ্চনের সঙ্গে ‘মোহাব্বতে’, ‘কাভি খুশি কাভি গম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।