অমিতাভকে মুম্বাই হাইকোর্টের কারণ দর্শানোর নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি টিভি বিজ্ঞাপনচিত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কটাক্ষ করার অভিযোগে ভারতের মুম্বাই হাইকোর্ট অমিতাভ বচ্চন ও সনি টিভিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। অমিতাভের বিরুদ্ধে অভিযোগ, সনি টিভির রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ৪’-এর একটি বিজ্ঞাপনচিত্রে নেতাজির ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ বক্তব্যটিকে বিকৃত করে সনি টিভিতে প্রচার করা হচ্ছে। আর তাতে ক্ষুব্ধ হয়ে মুকেশ ভার্মা নামের এক ব্যক্তি মুম্বাই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন।জানা গেছে, মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি মোহিত শাহ এবং বিচারপতি জি এস গোরবেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এক আদেশে ২৮ জুলাইয়ের মধ্যে এ ব্যাপারে সনি টিভি ও অমিতাভ বচ্চনকে তাঁদের বক্তব্য পেশের নির্দেশ দিয়েছেন। তবে এ ব্যাপারে অমিতাভ এখনো কোনো মন্তব্য করেননি।