অমিতাভকে শুভেচ্ছা জানাতে ভক্তদের ভিড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার সকালেই অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসা জুহুর প্রতীক্ষা ও জলসার সামনে ভিড় জমে যায়। দুটি বাংলোর সামনেই যান চলাচল থেমে পড়ে। শুধু মুম্বাই নয়, ভারতের বিভিন্ন শহর থেকে অনেকেই এসে ভিড় করেন দুটি বাড়ির সামনে। কেউ এসেছেন কেক নিয়ে, কারও হাতে ফুল, আবার কেউ এসেছেন চিত্রকর্ম নিয়ে। অনেকের হাতেই ছিল ৬৮টি তিরাঙ্গা বেলুন। স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ অমিতাভ বচ্চন বাড়ির বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন।অমিতাভ বচ্চন উপস্থিত সাংবাদিকদের জানান, ‘সৃষ্টিকর্তা আমাকে যথেষ্ট দিয়েছেন। কাজ করার ক্ষমতা দিয়েছেন। তাই যত দিন বাঁচব মানুষের জন্য কাজ করে যাব।’তিনি আরও বলেন, ‘সকালেই শিবসেনা-প্রধান বালাসাহেব ঠাকরে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।’ গতকাল ১১ অক্টোবর ছিল অমিতাভ বচ্চনের ৬৮তম জন্মদিন।