অমিতাভের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করা হবে। ঐতিহাসিক এই রায়কে ঘিরে ভারতজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। এ রায় সামনে রেখে বলিউড তারকা অমিতাভ বচ্চন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘চলচ্চিত্রজগৎ হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের উৎকৃষ্ট উদাহরণ। রায় ঘোষণার পরও সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে।’ গত বুধবার নিজের ব্লগে লেখা এক বার্তায় অমিতাভ বচ্চন এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা একেকজন একেক ধর্মে বিশ্বাসী। তার পরও একসঙ্গে অভিনয় করি, কাজ করি। আমাদের সবার মধ্যে একটা অলিখিত চুক্তি সব সময়ই কাজ করে, যা আমাদের একত্রে রাখে।’ ওয়েবসাইট।