অমিতাভের কণ্ঠে রবীন্দ্রসংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রে নিজের কণ্ঠে রবীন্দ্রসংগীত গাইছেন অমিতাভ বচ্চন। ছবির নাম কাহানি, পরিচালনা করছেন সুজয় ঘোষ। গানটি হলো ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘এবারই প্রথম রবীন্দ্রসংগীত গাইলাম। বিশ্বের সেরা গানের একটি। কী বাণী, কী সুর গুরুদেবের (রবীন্দ্রনাথ ঠাকুর)! গুরুদেবের লেখা গান গাওয়া পৃথিবীর যেকোনো গুরুত্বপূর্ণ পুরস্কার পাওয়ার চেয়ে অনেক বড়। রবীন্দ্রনাথের গানটি গাইতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত।’কাহানি ছবির সংগীত পরিচালনা করেছেন বিশাল ও শেখর।