অমিতাভের কন্যা দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বচ্চন পরিবারের সদস্যদের কারও সঙ্গে কি কোনো মিল আছে তাঁর চেহারার? মনে হয় না। সেই বচ্চন পরিবারেরই একজন হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। মানে বাস্তবে নয়, পর্দায়। প্রকাশ ঝা পরিচালিত আরাকশান ছবিতে তাঁকে দেখা যাবে অমিতাভ বচ্চনের মেয়ের ভূমিকায়। এবারই প্রথম অমিতাভ বচ্চনের সঙ্গে একই ছবিতে কাজ করছেন দীপিকা। পরিচালক প্রকাশ ঝার সঙ্গেও এটা তাঁর প্রথম কাজ। শিগগিরই ভূপালে শুরু হবে ছবিটির শুটিং। ওয়েবসাইট।