অমিতাভের জন্য বড় আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অক্টোবর মাসের ১১ তারিখে ৭০ বছরে পা রাখছেন অমিতাভ বচ্চন। বিষয়টি ঘিরে উৎসাহের সীমা নেই জয়া বচ্চনের। ঠিক করেছেন, অমিতাভের এবারের জন্মদিন পালন করবেন ঘটা করে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এ উপলক্ষে নাকি এক হাজার অতিথির তালিকা চূড়ান্ত করতে বসেছে বচ্চন পরিবার। নেতৃত্বে আছেন জয়া। দেশি-বিদেশি অনেক তারকাই নাকি থাকছেন আমন্ত্রিতদের তালিকায়। রাতের খাবারের আয়োজন করা হবে মুম্বাইয়ের পাঁচ তারকা এক হোটেলে। জি নিউজ ব্যুরো।