অমিতাভের দুই স্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

না, জয়া বচ্চনের তেলে-বেগুনে কিংবা আগুন-পেট্রলে জ্বলে ওঠার কোনো কারণ নেই। অমিতাভ বচ্চনের দুই স্ত্রীর আবির্ভাব হয়েছে ঠিকই, তবে সেটা স্রেফ পর্দায়। গতকাল সোমবার ছোট পর্দার অভিনেতা হিসেবে অভিষেক হলো অমিতাভের। টিভি সিরিজ যুদ্ধতে ধনাঢ্য ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন। এই সিরিজেই অমিতাভকে দুজনের দারগ্রহণ করতে দেখা যাবে।
ধনকুবের নির্মাণ ব্যবসায়ী যুধিষ্ঠির শিকারওয়ারের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ। তাঁর প্রথম স্ত্রী গৌরীর চরিত্রে অভিনয় করেছেন সারিকা। দ্বিতীয় স্ত্রী নয়নতারার ভূমিকায় আয়েশা রাজা। ভারতে এত বড় মাপের সিরিজ আগে হয়নি। অনুরাগ কশ্যপ, সৃজিত সরকারের মতো বড় পর্দার পরিচালকেরা এতে কাজ করছেন।
সোম থেকে বৃহস্পতি রাত ১১টায় সনিতে প্রচারিত হচ্ছে সিরিজটি। টাইমস অব ইন্ডিয়া।