অমিতাভের বাংলোতে ফের চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পেরোতে না পেরোতেই আবারও অমিতাভ বচ্চনের বাংলোতে চুরির ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে অমিতাভের জলসা বাংলো থেকে আট হাজার রুপি চুরি করে ধরা পড়েছিল চোর। এবার নগদ ২৫ হাজার রুপিসহ মূল্যবান কিছু জিনিস খোয়া গেছে বলিউডের অন্যতম প্রভাবশালী এ অভিনেতার বাড়ি থেকে।এই চুরির ঘটনায় ২২ মার্চ শুক্রবার বচ্চন পরিবারের পাঁচজন কাজের লোককে ধরে নিয়ে গেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, তাঁদের প্রতি নমনীয় আচরণের অনুরোধ জানানো হয়েছে বচ্চন পরিবারের পক্ষ থেকে। এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। জুহু পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর অরুণ ভগত চুরির খবরটি নিশ্চিত করলেও আর বিস্তারিত কিছু জানাননি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এ বিষয়ে কারও সঙ্গে আলোচনা না করার জন্য আমাদের বলা হয়েছে বচ্চন পরিবারের পক্ষ থেকে।’অতিরিক্ত পুলিশ কমিশনার বিশ্বাস নাগরে পাতিল জানিয়েছেন, ‘বচ্চন সাহেবের বাড়ি থেকে নগদ অর্থ খোয়া গেছে। কেউ ঘরে ঢুকে চুরি করেছে, নাকি ঘরের ভেতরের কেউ চুরি করেছে—তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। এ জন্য এ বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছে না।’