অমিতাভের বিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন বিনয় বুঝি শুধু অমিতাভ বচ্চনের পক্ষেই সম্ভব। ঘটনাটা এ রকম—মালয়লাম ভাষার ছবির তারকা মোহনলালের একটি ছবিতে অতিথি চরিত্রে কাজ করার কথা ছিল অমিতাভ বচ্চনের। স্বয়ং বিগ বি বলে কথা! তাঁকে চুক্তিপত্রে সই করানোর জন্যই অমিতাভের সঙ্গে দেখা করতে এসেছিলেন মোহনলাল। চুক্তি সম্পাদন শেষে যথারীতি এল পারিশ্রমিকের ব্যাপার। মোহনলালকে অবাক করে দিয়ে অমিতাভ পারিশ্রমিক নিতে রাজি হননি কিছুতেই। তাঁর যুক্তি একটাই—মোহনলাল ছিলেন সব সময়ই তাঁর কাছে অনুপ্রেরণার উৎস। সেই মোহনলালের জন্য এতটুকু করবেন না তিনি? ‘আমি মোহনলালের সঙ্গে কাজ করতে পারছি, এটাই আমার জন্য বিশাল গৌরবের ব্যাপার!’ বলেছেন অমিতাভ বচ্চন। ওয়েবসাইট।