অমিতাভের ভিডিও সম্পাদনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু তাই বলে পরিচালনা? না, এ দিকটাতে আগ্রহ নেই অমিতাভ বচ্চনের। নিজেই পরিষ্কার জানিয়েছেন কিছুদিন আগে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ভিডিও সম্পাদনায় তাঁর আগ্রহ ব্যাপক। পুরো একটা সকাল ব্যয় করে তিনি সম্পাদনা করেছেন নিজের একটি খুদে ভিডিওচিত্র। এ তথ্য অমিতাভ জানিয়েছেন তাঁর ব্লগে লিখে। ‘পুরো একটা সকাল গেছে আমার এই ভিডিও সম্পাদনার ছোট কাজটা করতে। বলতে পারেন, এটি ছিল ভিডিও সম্পাদনার ব্যাপারটা বোঝার ক্ষুদ্র একটা প্রচেষ্টা।’ বিগ আড্ডা ডট কমে লিখেছেন অমিতাভ বচ্চন। ওয়েবসাইট।