অমিতাভের যুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আধা শতাব্দীর ক্যারিয়ার। পূর্ণতা আর প্রাপ্তিতে ঠাসা। এতগুলো বছর পেরিয়ে এসেও নতুনের রোমাঞ্চে শিহরিত অমিতাভ বচ্চন। তাঁর ক্যারিয়ারে যে নতুন এক অধ্যায়ের যাত্রা শুরু হতে যাচ্ছে। এই প্রথম ছোট পর্দায় কোনো ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন তিনি। অনুরাগ ক্যাশপের এই ড্রামা সিরিজের নাম ‘যুদ্ধ’।
ধারণা করা হচ্ছে, সিরিজটি ছোট পর্দায় আলোড়ন তুলবে। শুধু অনুরাগ নয়, সুজিত সরকারও পরিচালনার দায়িত্বে আছেন। কে কে মেনন, সারিকা, নওয়াজুদ্দিন সিদ্দিকি আছেন অভিনয়শিল্পী তালিকায়।
ছবির গল্প যুধিষ্ঠির সিরকাওয়ার নামের এক ধনাঢ্য নির্মাণ ব্যবসায়ীর ব্যক্তি ও ব্যবসায়িক জীবনের টানাপড়েন নিয়ে। যুধিষ্ঠিরের ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ। শিগগিরই ধারাবাহিকটি দেখানো হবে সনি টিভিতে। আইএএনএস।