অমিতাভের ১৫ মিনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি কম এবং পা দুটোই ব্যতিক্রমী ধারার আলোচিত বলিউডি ছবি। দুটো ছবিতেই মূল ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। এই দুই ছবির পরিচালক আর বালাকৃষ্ণান এবার আসছেন ১৫ মিনিটের ছবি নিয়ে। ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে তৈরি এই ছবিতেও যথারীতি থাকছেন অমিতাভ বচ্চন।২০১৩ সালে হবে ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি। এ উপলক্ষে ১৫ মিনিটের মোট আটটি ছবি বানাবেন আটজন খ্যাতনামা পরিচালক। এ আটটি স্বল্পদৈর্ঘ্য ছবি একসঙ্গে হলে মুক্তি পাবে একটি কাহিনিচিত্র হিসেবে। ওয়েবসাইট।