অমিয় রঞ্জনকে সম্মাননা জানাল বেঙ্গল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে অ্যালবাম ‘টোয়াইলাইট রাগাজ’।
বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে অ্যালবাম ‘টোয়াইলাইট রাগাজ’।
অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ‘পুরিয়া ধানেশ্রী’ বিলম্বিত এক তালে ও তিন তালে দ্রুতলয় পরিবেশন করেন।
অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ‘পুরিয়া ধানেশ্রী’ বিলম্বিত এক তালে ও তিন তালে দ্রুতলয় পরিবেশন করেন।

বিষ্ণুপুর ঘরানার গুরু সংগীতাচার্য পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মাননা জানাল বেঙ্গল ফাউন্ডেশন। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় ক্যাফেতে আজ সোমবার সন্ধ্যায় বিশেষ এক আয়োজনের মধ্য দিয়ে শিল্পীকে সম্মাননা জানানো হয়।
ইতিমধ্যে তাঁর কণ্ঠে ধারণ করা হয়েছে রাগ ‘পুরিয়া কল্যাণ’ ও ‘জয়-জয়ন্তী’। এই দুটি রাগ নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে অ্যালবাম ‘টোয়াইলাইট রাগাজ’। আজকের সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে মোড়ক উন্মোচন করা হয় উপমহাদেশের কিংবদন্তি এ শিল্পীর কণ্ঠে ধারণকৃত বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত রাগ সংগীতের অ্যালবাম ‘টোয়াইলাইট রাগাজ’। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ করুণাময় গোস্বামী। এ সময় আরও উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী ও সাদিয়া আফরিন মল্লিক। অনুষ্ঠানে শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন লুভা নাহিদ চৌধুরী।
পরে ঢাকার শ্রোতাদের সম্মানে অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় রাগ ‘পুরিয়া ধানেশ্রী’ বিলম্বিত এক তালে ও তিন তালে দ্রুতলয় পরিবেশন করেন। শিল্পীর সঙ্গে তবলায় সংগত করেন ইফতেখার আলম প্রধান, হারমোনিয়ামে ফকির সুমন, তানপুরায় সুশান্ত সরকার ও মণীন্দ্রনাথ রায়। অনুষ্ঠানের শুরুতে রাগ বেহাগ পরিবেশন করেন শিষ্য সোহিনী চক্রবর্তী।
পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ১৯২৭ সালে এক সংগীতপ্রেমী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিষ্ণুপুর ঘরানার অনুসারী সংগীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্তান ও শিষ্য। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিভাগীয় প্রধান। ৩০ বছরের বেশি সময় অধ্যাপনা করে ১৯৯২ সালে তিনি অবসর নেন।

অনুষ্ঠানের শুরুতে রাগ বেহাগ পরিবেশন করেন শিষ্য সোহিনী চক্রবর্তী।
অনুষ্ঠানের শুরুতে রাগ বেহাগ পরিবেশন করেন শিষ্য সোহিনী চক্রবর্তী।