অমিয় সাদমান চৌধুরীর ‘উইংস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ লেখক অমিয় সাদমান চৌধুরীর ইংরেজি গল্পগ্রন্থ উইংস-এর প্রকাশনা অনুষ্ঠিত হলো গতকাল শুক্রবার বিকেলে বেঙ্গল শিল্পলয়ে। বইটির মোড়ক উন্মোচন করেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক। অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দীনের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও ফকরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লুভা নাহিদ চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, শিল্পপতি আবুল খায়ের, সুবির চৌধুরী প্রমুখ। গ্রন্থটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ।