অমৃতার হার চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধের গলার হারটা ভরা মজলিশে খোয়ালেন অমৃতা রাও। তাও আবার যেনতেন নয়, হারটা ছিল হীরার, দাম সাত লাখ রুপি! মুম্বাইয়ে লাভ ইউ মি. কালাকার নামের ছবির শুটিংয়ে হারটা নিয়ে এসেছিলেন অমৃতা। রেখেছিলেন নিজের ভ্যানিটি ব্যাগে। চেয়েছিলেন ছবির একটি দৃশ্যের জন্য গলায় পরবেন। সময়মতো ব্যাগ খুলে দেখেন, পাখি উড়ে গেছে! তাই মাথায় হাত অমৃতার, ‘এত খারাপ লেগেছে, বোঝাতে পারব না! এমন বেকায়দায় পড়িনি কখনো। এর আগে মুঠোফোনের মতো টুকটাক জিনিস হারিয়েছিলাম বটে, তবে এবারের ঘটনাটা জঘন্যতম।’ আঁতিপাঁতি করে খুঁজেও গলার হারটির হদিস পাননি অমৃতা। আর সন্দেহই বা করবেন কাকে? চারপাশে যে সব পরিচিত মুখ! ওয়েবসাইট।