অমৃতার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমৃতা খান
অমৃতা খান

রোববার। উত্তরার আশ্রয় শুটিং হাউস। ইস্পাহানি আরিফ জাহানের গুন্ডা দ্য টেররিস্ট ছবির শুটিং চলছে। ক্যামেরার সামনে মিশা সওদাগর আর অমৃতা খান। একজন খলনায়ক অন্যজন নায়িকা। মিশা বলছেন, ‘আমার বাড়ি, গাড়ি, টাকাপয়সা—সব তোমার জন্য। শুধু তুমি আমাকে বিয়ে করো।’ আর সংলাপ বলার আগেই হাসতে শুরু করলেন অমৃতা। সেই হাসি যেন আর থামে না। কী আর করা! ক্যামেরা ছেড়ে সবাই এখন দেখছেন অমৃতার হাসি। ভেস্তে গেল শট। একই ঘটনা ঘটল আরও পাঁচবার। বাধ্য হয়ে পরিচালক কিছু সময়ের জন্য শুটিং স্থগিত করলেন। অমৃতার এই হাসির রহস্য কী? শুটিংয়ের ফাঁকে অমৃতা বললেন, অন্তরে অন্তরে ছবিতে মিশা সওদাগর আমার বাবার চরিত্র করেছিলেন। আর এবার গুন্ডা দ্য টেররিস্ট ছবির শুটিংয়ে তিনি যখন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তখন বারবার আগের ছবির কথা মনে পড়েছে। এ কারণে তাঁর দিকে যখনই তাকিয়েছি, তখনই হাসি পেয়েছে।’ মিশা সওদাগর রসিকতা করে বললেন, ‘আমি তো জানতাম না গল্পে আমাদের সম্পর্ক এমন হবে। জানলে আমি এ ছবিতে অভিনয়ই করতাম না।’ এবার আশপাশের সবাই হেসে উঠলেন।