অরিজিতের বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কদিন আগে পেয়েছেন সেরা গায়কের ফিল্মফেয়ার পুরস্কার৷ এরই মধ্যে জীবনের সবচেয়ে বড় পুরস্কারটাও পেয়ে গেছেন অরিজিৎ সিং৷ ভারতের পশ্চিমবঙ্গের এই গায়ক বাল্যপ্রণয়টাকে পরিণয়ে রূপ দিয়েছেন৷ বিয়ে করেছেন শৈশবের প্রেমিকা কোয়েলকে৷
অরিজিতের মতো কোয়েলও মুর্শিদাবাদেরই মেয়ে৷ অরিজিৎ সেখান থেকে উঠে এসে ভারতের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়কদের একজন হয়েছেন৷ কিন্তু পাড়াতো প্রেমটাকে ভোলেননি খ্যাতির মোহে৷ বিয়েটা অবশ্য অনেকটা লুকিয়েচুরিয়ে, নীরবে হয়েছে৷ কাছের আত্মীয়স্বজনই কেবল উপস্থিত ছিল৷
বলিউডের পাশাপাশি অরিজিৎ ‘বোঝে না সে বোঝে না’, ‘মন মাঝি রে’র মতো বাংলা ছবির জনপ্রিয় গানও গেয়েছেন৷ টিএনএন৷