অরূপ রাহীর ‘রবে না এ ধন, জীবন যৌবন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লীলা ব্যান্ডের প্রথম অ্যালবাম নায়ক দিয়ে আত্মপ্রকাশের পর অরূপ রাহী এবার এনেছেন লালন ফকিরের গানের অ্যালবাম রবে না এ ধন, জীবন যৌবন। রাহীর কথায়, ‘রাখাল-কৃষক আর বাউল-ফকিরের গান শুনে আমার বড় হওয়া। ছোটবেলা থেকেই ওই সব সুর আর কথা আমাকে ভাবিয়েছে। লালন ফকির ও বাউল ফকির সহজিয়া ধারার চর্চার অংশ হিসেবেই লালনের গানের অ্যালবাম করা।’ অ্যালবামটি প্রকাশ করেছে বাহিরানা, আর বাজারজাত করছে জি-সিরিজ। লালনের গানের বিভিন্ন পর্যায়ের আটটি গান নিয়ে রবে না এ ধন, জীবন যৌবন। সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। ব্যবহার করা হয়েছে দেশীয় বাদ্যযন্ত্র। শিল্পীর কথায়, ‘আখড়ায় যেভাবে গাওয়া হয় লালনের গান, সেভাবেই গাওয়ার চেষ্টা করেছি এই অ্যালবামে।’লালনের অ্যালবামের পর অরূপ রাহী এখন ব্যস্ত গানের দল লীলার দ্বিতীয় অ্যালবামের প্রস্তুতি নিয়ে।