অর্জুন 'ভিলেন' নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জুন রামপাল
অর্জুন রামপাল

নায়ক হিসেবে কলকে পাননি। তবে ইদানীং ভিলেন হিসেবে বেশ নামডাক কামাচ্ছেন অর্জুন রামপাল। শুধু তা-ই নয়, হূতিক রোশনের ব্যক্তিগত জীবনকাহিনির ভিলেনও নাকি তিনি। তাঁর সঙ্গে ‘বন্ধুত্বে’র কারণেই সুজান হূতিকের সঙ্গে ১৭ বছরের সম্পর্কের ইতি টেনেছেন বলে গুঞ্জন। তবে এক বিবৃতিতে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে অর্জুন বলেছেন, ‘এটা তাঁদের জন্য কঠিন একটা সময়। এই সময়টায় গুঞ্জন ছড়ানোর বদলে তাঁদের পাশে সহানুভূতি নিয়ে আমাদের দাঁড়ানো উচিত। কিছু কিছু পত্রিকায় এই বিয়ে ভেঙে যাওয়ায় আমার ভূমিকা নিয়ে খবর পড়েছি। এটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। যদিও তারকাদের জীবনে এ ধরনের কিছু ঘটছে, গুঞ্জন রটনাই অনিবার্য।’
 রা. হা.
সূত্র: আইএএনএস, এএনআই, টিএনএন, পিটিআই