অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার এফডিসির ৩নং ফ্লোরে নাট্যকার মান্নান হীরার ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান হলো। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যাক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। গতকাল রোববার থেকে এফডিসিতে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়েছে। বিএফডিসিসহ মানিকগঞ্জে ও সিরাজগঞ্জে এই ছবির চিত্রগ্রহণের কাজ হবে।
মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত হবে এই পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্রটি। এপিকের প্রযোজনায় চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করবেন মান্নান হীরা নিজেই। চলচ্চিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ইনামুল হক, মোমেনা চৌধুরী, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ ।