অর্ণবের ডিজাইনে টি-শার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ণব—সংগীতশিল্পী। পাশাপাশি অ্যালবামের প্রচ্ছদ আঁকিয়ে হিসেবেও পরিচিত ছিলেন। নতুন আরেক পরিচয়ে আসছেন আজ। টি-শার্টের ডিজাইন করেছেন এই শিল্পী। ঈদ সামনে রেখে আড়ং তাঁর ডিজাইন করা টি-শার্টগুলো বাজারে ছাড়ছে আজ থেকে। এ উপলক্ষে উত্তরায় আড়ংয়ের ক্যাফেতে সন্ধ্যা সাড়ে সাতটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন অর্ণব। পাশাপাশি কয়েকটি গানও শোনাবেন। অর্ণব বললেন, ‘আমার পড়াশোনার বিষয় ছিল চিত্রকলা নিয়েই। গত এক বছর প্রায় ১৫০টির মতো টি-শার্টের ডিজাইন করেছি। তার মধ্য থেকে কয়েকটি বাজারে আনছে আড়ং। টি-শার্ট আমার প্রিয় পোশাক। তাই এই পোশাকের ডিজাইন করারও ইচ্ছা ছিল অনেক দিনের। ডিজাইনগুলো করেছি আই প্যাডে। আর আজ প্রথম ৫০ জন ক্রেতার সঙ্গে থাকব আমি। গানও শোনাব।’