অর্ণবের ‘আধেক ঘুমে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাম আধেক ঘুমে। রবীন্দ্রনাথের গান নিয়ে এই অ্যালবাম করেছেন শিল্পী শায়ান চৌধুরী অর্ণব। গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে ছিল এর প্রকাশনা অনুষ্ঠান। এটি প্রকাশ করেছে বেঙ্গল মিউজিক। নিবেদন করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। অ্যালবামটিতে গান রয়েছে ১২টি।অনুষ্ঠানে বক্তব্য দেন রবির ভারপ্রাপ্ত সিইও মতিউল ইসলাম নওশাদ। উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। এ পর্যন্ত অর্ণবের আরও তিনটি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে তিনি অ্যালবামের বেশ কয়েকটি গান গেয়ে শোনান।