অর্ধশতাব্দী পর অস্কারে ছবি পাঠাচ্ছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ ১৯৬৩ সালে ‘ঘুংগট’ ছবিটি অস্কারে পাঠানো হয়েছিল পাকিস্তান থেকে
সর্বশেষ ১৯৬৩ সালে ‘ঘুংগট’ ছবিটি অস্কারে পাঠানো হয়েছিল পাকিস্তান থেকে
দীর্ঘ ৫০ বছর পর অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ছবি পাঠাচ্ছে পাকিস্তান। সর্বশেষ ১৯৬৩ সালে খাজা খুরশিদ আনোয়ারের ‘ঘুংগট’ ছবিটি অস্কারে পাঠানো হয়েছিল দেশটি থেকে।

চলচ্চিত্রে অস্কার, সংগীতে গ্র্যামি, মঞ্চে টনি ও টেলিভিশনে এমি পুরস্কার হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ। কিন্তু গত ৫০ বছর অস্কারে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেনি কোনো চলচ্চিত্র। অবশেষে অস্কারে ছবি পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশটি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

আগামী বছর অনুষ্ঠেয় অস্কারের পরবর্তী আসরে পাঠানোর জন্য ছবি মনোনীত করবেন পাকিস্তানের নামীদামি লেখক, চলচ্চিত্রব্যক্তিত্ব ও অভিনয়শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন লেখক মোহসিন হামিদ (দ্য রিল্যাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট), নির্মাতা মেহরিন জব্বার (রামচান্দ পাকিস্তানি), অভিনেতা রাহাত কাজমি, চলচ্চিত্রনির্মাতা আকিফা মিয়া, সামিনা পিরজাদা প্রমুখ।

‘স্ল্যাকিস্তান’ ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ হওয়ার পর পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা হাম্মাদ খান বলেছিলেন, ‘যুদ্ধ, সামরিক শক্তি ও ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে দেশটিতে চলচ্চিত্রের কোনো স্থান নেই। শিল্পের অন্যতম শক্তিশালী এ মাধ্যমটি পাকিস্তানে উপেক্ষিত।’