অলকার রবীন্দ্রসংগীতের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত শিল্পী অলকা ইয়াগনিক প্রথমবারের মতো রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম বের করলেন। এর মধ্য দিয়ে তাঁর আশৈশব লালিত স্বপ্ন সত্যি হলো। ‘একদিন রবিঠাকুরের গান গাইব—এ স্বপ্ন আমি ছোটকাল থেকে লালন করে আসছি। সেটা আজ সত্যি হলো। আমি যারপরনাই খুশি। বহুদিন ধরেই এমন একটা অ্যালবাম বের করতে চাইছিলাম। কিন্তু যেকোনো কারণেই হোক, সেটা হয়ে উঠছিল না।’ বলেন অলকা। অ্যালবামটিতে ১০টি গান আছে। এতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাবুল সুপ্রিয়। অলকা আরও বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের জন্য চমৎকার সময়, যখন আমি নানামুখী গান নিয়ে বিভিন্ন অ্যালবাম করার চেষ্টা করছি।’ ৪৫ বছর বয়সী এই গায়িকা চলচ্চিত্রে সেরা নারী শিল্পী হিসেবে এ পর্যন্ত সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। পিটিআই।