অলস আর ব্যস্তদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যস্ত আর অলস—যাঁরা ব্যায়ামাগারে যেতে পারেন না কিংবা যাওয়ার সুযোগ পান না, তাঁদের জন্য শরীরচর্চার ডিভিডি প্রকাশ করেছেন বিপাশা বসু। তিনি বললেন, ‘আমার আশপাশের অনেককেই ব্যায়াম করার জন্য উৎসাহ দিই। তাঁদের মন্তব্য, সময় নেই। কিন্তু মাত্র ২৫ মিনিটেই এ ব্যায়ামগুলো করা যাবে। এটা খুব সহজ আর মজার। আমি চাইনি কেউ এটা দেখে আঁতকে উঠে ভাবুক, ওহ্! এই ব্যায়ামগুলো তো বিপাশা ছাড়া আর কেউ করতে পারবে না।’ বিপাশা বসু লাভ ইয়োরসেলফ ফিট অ্যান্ড ফ্যাবুলাস ইউ নামের এ ডিভিডির পেছনে আট মাস ধরে খেটেছেন বিপাশা। জন আব্রাহামও অনেক সাহায্য করেছেন তাঁকে। বিপাশা বললেন, ‘রাত তিনটায় উঠে আমি এটির কাজ শুরু করতাম। পরে জনকে খোঁচাতাম ওর মন্তব্য জানার জন্য।’এই ডিভিডির সাফল্যের পর পরের ভিডিওটি কেমন হবে, সেটা নিয়েও ভাবতে শুরু করেছেন বিপাশা। ওয়েবসাইট।